আর মাত্র কয়েকটা ম্যাচ। এরপরই ম্যানচেস্টার সিটিতে অতীত হয়ে যাবেন কেভিন ডি ব্রুইনা। তবে বিদায় বেলায়ও নিজেকে নিংড়ে দেয়ার শেষ চেষ্টাটুকু করছেন এই বেলজিয়ান মিডফিল্ডার।
ডি ব্রুইনা
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম আবেগঘন এক পোস্টে কেভিন ডি ব্রুইনা ঘোষণা দেন, চলতি মৌসুম শেষেই তিনি বিদায় নিচ্ছেন ম্যানচেস্টার সিটি থেকে।